। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল ও ছাগলের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গত মঙ্গলবার (৫ এপ্রিল)। জানা যায়, ঐদিন বেলা ১১টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে এসব ছাগল বিতরণ কার্যক্রম সম্পম্ন করা হয়। এই বিতরন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারী সার্জন তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৪৬ নারীর প্রত্যেককে দুটি করে ছাগল প্রদান করা হয়। তৎসঙ্গে ছাগল রাখার গোয়ালঘর বানানোর নির্মাণ সামগ্রী ও প্রদান করা হয়।