
রিজওয়ান
নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় ট্রাকের চাপায় চালকসহ মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে একাকার হয়ে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে মটর চালক যুবকের মৃত্যু হয়। প্রকাশ থাকে যে, নওগাঁ জেলার মান্দা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে মোঃ সাগর ইসলাম (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে অদ্যই শুক্রবার (২০ নভেম্বর)।
জানা যায়, উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ইসলাম উপজেলার কির্তলী গ্রামের বাসিন্দা বলে ও জানা যায়।