শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার খিদিরপুর মুন্সীপাড়া এলাকায় পরিচালিত অভিযানে মামুনের মুদি দোকানের সামনে থেকে মোঃ চাঁন মিয়া (৬০), পিতা-মৃত আঃ রহমান, সাং-খিদিরপুর মুন্সীপাড়া, থানা ও জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানায়, চোলাই মদসহ সকল ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।