1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ -২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল বহরের  শোভাযাত্রা
March 11, 2026, 5:44 am
Title :
উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

নওগাঁ -২ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার পক্ষে মোটরসাইকেল বহরের  শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 37 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ ২ আসন পত্নীতলা – ধামইরহাট  উপজেলায় ধানের শীষেরপক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর )সকালে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে   শোভাযাত্রাটি শুরু হয় নজিুপর গোলচত্বরে এসে পথসভায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় ছাদ খোলা মাইক্রোতে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুপাশের মানুষদের শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক তিন বারের সংসদ সদস্য  সামসুজ্জোহা খান জোহা। সাথে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।  শোভাযাত্রায় নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি। এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা। ধামইরহাট  পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক  সাগর হোসেন সহ দুই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিল। প্রায় ১০/১২ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে প্রায়   ১০/১২ কিমি দৈর্ঘ লাইন বর্নাঢ্য শোভাযাত্রায় জনমানুষের গণ জোয়ারে পরিণত হয়। আজকের শোভাযাত্রায় প্রমানিত হয় যে, তারেক জিয়ার আহবানে আপামর জনতা প্রচন্ডরূপে সাড়া দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST