শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করেছে। গত ১৯ ও ২০ জুন ২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার আওতাধীন মাদকসেবীদের দুটি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধভাবে মাদকদ্রব্য সেবনের অপরাধে মোট ১১ (এগার) জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।