
পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ এর বিশেষ অভিযানে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার ও দুইজন কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।
শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অটোরিকশা চালক রায়হান কবিরকে কৌশলে সতীহাটে নিয়ে অচেতন করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। পরে ৪ ফেব্রুয়ারি একই চক্র আবার ফোনে ডেকে পরিকল্পিতভাবে ঘটনা ঘটায়। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হলে আধুনিক তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দুইজনকে শনাক্ত করা হয়। অভিযানে জুয়েল হোসেন (৪৪) কে নওগাঁ সদর এলাকা থেকে এবং তার তথ্যের ভিত্তিতে কাবিল উদ্দিন (৩৩) কে নাটোরের সিংড়া থেকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত চার্জার চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply