শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ শহরে সংঘটিত একাধিক চাঞ্চল্যকর প্রতারণা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শহরের নয়টি হোটেলে একযোগে গভীর রাতে তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, নওগাঁ সদর থানা এলাকায় একদিনে দুইটি পৃথক ঘটনায় প্রতারণা ও রাসায়নিক স্প্রে (কথিত “শয়তানের নিঃশ্বাস”) ব্যবহার করে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। প্রথম ঘটনায় নওগাঁ শহরের চুরিপট্টি এলাকায় নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে অচেতন করে ফেলে। পরে কৌশলে তাকে রিকশায় তুলে নিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ ৫,০০০ টাকা নিয়ে যায়। পরবর্তীতে তাকে ডিগ্রীর মোড় এলাকার ময়লা ফেলার স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর ঘটনায় এক বৃদ্ধ দম্পতিকে স্বর্ণের বারের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয় এবং একইভাবে রাসায়নিক স্প্রে ব্যবহার করে তাদের অচেতন করে ০৬ আনা ওজনের একজোড়া পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।