কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ির ৬ নং বড়ভিটা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ-এর ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ১২ জুন সকাল ১১ টা থেকে এই চাল বিতরণ শুরু করা হয়।
বড়ভিটা ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ও উপজেলা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা হাসান আলী।
এসময় উপস্থিত ছিলন উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ির সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু,স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, ইউ পি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। বড়ভিটা ইউনিয়নে ৬৩৭৫ টি পরিবারে মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।