মাহবুব লিটু, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কাশিপুর (বর্ডার গার্ড ) বিজেপি কমান্ডার ইবরাহীম আলী শিমুলবাড়ী (বর্ডার গার্ড) কমান্ডার চঞ্চল রায়, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়তের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি জাকারিয়া মিয়া,ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।