নওগাঁ প্রতিনিধি:
ঢাকা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আংশিক কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তি আক্তার। সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নারীদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগীতা হক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মল্লিকা আক্তার সোনালী। এ ছাড়া কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবসহ অন্যান্য সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ নারী অধিকার পরিষদের লক্ষ্য ও কার্যক্রমের মধ্যে রয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর মর্যাদা ও সমতা নিশ্চিত করা এবং সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। নবগঠিত কমিটির সদস্যরা এসব লক্ষ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের উপদেষ্টা নুরুল হক নুর ও হাসান আল মামুনের স্বাক্ষর রয়েছে।ঢাকার কেন্দ্রীয় কার্যালয়: আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা–১০০০।
বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী হিসেবে দপ্তর সম্পাদকের দায়িত্ব পাওয়া শান্তি আক্তারের এই নতুন দায়িত্ব তাঁর সাংগঠনিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।