স্টাফ রিপোর্টারঃ
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচন।এ নির্বাচনে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন।এর মধ্যে নতুন মুখ হিসেবে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে রয়েছেন সাবেক উইঃ কমান্ডার খ,ম মশিউর রহমান লাবলু বিশ্বাস।এ ছাড়াও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার , বর্তমান ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, সজল হালদার। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে পৌর সভা সহ ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত বাউফল উপজেলা মোট ভোটার মোট ভোটার ২,৯৩,৩২৪ পুরুষ ভোটার ১,৪৯,৭৬৪ নারী ভোটার ১,৪৩,৫৫৯ তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। সরেজমিন অনুসন্ধানে উপজেলার পৌর সভা ও ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতীক বরাদ্দের পর সব প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রার্থীরা এবং পথসভা,উঠোন বৈঠক বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করছেন,ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এসব প্রার্থীরা।এ ক্ষেত্রে ব্যাতিক্রম দেখামেলে কাপ- পিরিচ মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী খ,ম মশিউর রহমান লাবলু বিশ্বাস তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে করনা কালীন সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্হ অসহায় জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তা করেছেন। ইতোমধ্যে বাউফল উপজেলার ভোটারদের মধ্যে ব্যপকসারা ফেলেছে তিনি।চায়ের টেবিল থেকে শুরু করে অফিস- আদালত, গ্রাম- গঞ্জে,মাঠে-ময়দানে, হাট-বাজার সহ সর্বত্র মুখে মুখে খ,ম মশিউর রহমান লাবলু এবং তাঁর কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে নতুন মুখ নির্বাচিত করতে চাচ্ছে বাউফল উপজেলার জনগণ।এদিকে নতুন ভোটার ছাড়াও দলীয় ভোটাররাও ভাবতে শুরু করেছে তাকে নিয়ে।বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খ,ম মশিউর রহমান লাবলু এর মুখোমুখি হলে তিনি আগামীর দর্পনকে বলেন, আমি দীর্ঘ দিন আমি সামরিক বাহিনীতে কাটিয়েছি বাকি জীবন বাউফল উপজেলার জনগনের কল্যাণের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, বাউফলবাসি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারী উন্নয়ন ব্যাজেটের সব বন্টন এবং স্মার্ট ও মডেল উপজেলা গড়ে তুলবো এই প্রতিশ্রুতী আমি আপনাদের দিতে চাই।বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী খ ম মশিউর রহমান লাবলু সম্পর্কে বিভিন্ন ইউনিয়ন সমার্থকরা বলেন,কাপ-পিরিচ মার্কার প্রার্থী উইঃ কমান্ডার খ ম মশিউর রহমান লাবলু বিশ্বাস একজন মানবিক গুণী সম্পন্ন একজন লোক, তিনি বাউফলের দুস্থ জনগণ এবং উপজেলার উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ব।ইতোমধ্যে তিনি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। আশাবাদী সুষ্ঠু ও অবাধ নিরপক্ষ নির্বাচন হলে তিনি নির্বাচিত হবেন বলে আমি বিশ্বাস করি।