মাহবুব হোসেন লিটু,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফসী রোপা আমনের ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ধান বীজ সার ও মরিচ বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজু আহমেদ, ফখরুল ইসলাম, তাজুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার ফুলবাড়ী উপজেলার জামাইদের সেক্রেটারি আব্দুর রহমান সহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বীজতলায় ধান বীজ বপনের কৌশল সম্বন্ধে কৃষকদের পরামর্শ প্রদান করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এরমধ্যে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্য মরিচ বীজ ও সার বিতরণ করে।