রিজওয়ান নওগাঁ। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ নওগাঁ -২ আসনে প্রবীন রাজনীতিক সামসুজ্জোহা খান কে হারিয়ে জামায়াতের ইন্জিঃ মোঃ এনামুল হক নির্বাচিত হয়েছেন। এ খবর পুরনো হলেও রাস্তায় দেখা যায় এক অভাবনীয় দৃশ্য, " ইন্জিঃ মোঃ এনামুল হক অন্যান্য সাধারণ যাত্রীর মতোই চার্জার ণ্যান গাড়িতে চড়ে উপজেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দিতে ঢ়াচ্ছেন। একজন সংসদ সদস্যের এমন সাধারণ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণদের মতো এমন চলাচলে অনেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। নয়া সাংসদ ইন্জিঃ মোঃ এনামুল হক সাহেবের এই সাদাসিধা ও সাদামাটা আচরণ রাস্তার দু পাশের উৎসুক জনতাকে গভীর ভাবে আকৃষ্ট করেছে বলে প্রতীয়মাণ হয়।