নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে মহেশপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে মো: জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী মোছা:পারভিন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই মো: টিপু সুলতানের নেতৃত্বে একটি টিম নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে বিছানা নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০,পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রাজ্জাক
মহেশপুর ঝিনাইদহ
০১৭৪৯-৫২৫৫৫০
৩/৯/২০২৬