
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ মোঃ মিন্টু মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের ফকির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া নস্তি (মধ্যপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাওলাদার, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ফকির মোড় এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মিন্টু মিয়াকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে আনুমানিক ১,৫০০ টাকা মূল্যের (০.৫ গ্রাম) ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১১, তারিখ: ০৫/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূল ও এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।