প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
মহেশপুরে কৃষকদলের আহবায়কের মৃত্যু, ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন মেহেদী হাসান

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক আব্দুল আজিজের মৃত্যুতে উপজেলা কৃষকদলের শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে উপজেলা আহবায় কমিটির আহবায়কের পদটি শূন্য হয়ে পড়ে।
এই শূন্যতা পুরন ও সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানাযায়,বৃহস্পতিবার বিকালে জেলা কৃষকদলের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।
সবাই মহররম আব্দুল আজিজের রাজনৈতিক জীবন ও কৃষকদের অধিকার আদায়ের তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সাংগঠনিক স্হবিরতা কাটিয়ে চলমান রাজনৈতিক কর্মসূচি আরো বেগবান করার লক্ষ্যে নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মেহেদী হাসানকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
এখন থেকে তিনি মহেশপুর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন. বিলুপ্ত পূর্ণগঠন এবং অনুমোদনের স্বাক্ষরিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
দায়িত্ব গ্রহণের পর মেহেদী হাসান বলেন, আব্দুল আজিজ ভাই ছিলেন মহেশপুরের কৃষকদের অভিভাবক।
তার স্বপ্ন ছিল প্রতিটি ইউনিয়নে শক্তিশালী কৃষকদল গড়ে তোলা। আমি সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করতে দলের সর্বন্তরের নেতাকর্মীদের সহযোগিতা চাই।
স্যার,বীজ কৃষিপণ্যের ন্যায্যমূল্যসহ কৃষকদের সব দাবিতে আমরা রাজপথে সোচ্চার থাকব।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত সময়ে মেয়াদোত্তীর্ণ কমিটি গুলো পূর্ণগঠনের কাজ শুরু হবে।
এদিকে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহবায়ককে অভিনন্দন ও সার্বিক সহযোগিতার আশায় দিয়েছেন।
উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নতুন নেতৃত্বের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছেন।
© All rights reserved © 2019 agamirdarpon.com