আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর
চাঁদাবাজি, টেন্ডার, মাদক ব্যবসা এবং পণ্যের অবৈধ মজুদ বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সোমবার সকালে মহেশপুর ৫০ শয্যা হাসপাতাল পরি”ছনতা অভিযান পরিচালনা শেষে গনমাধ্যম কর্মীদের এ কথা জানান।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি, পণ্য মজুদ ও ভেজাল প্রতিরোধ,টেন্ডারবাজ ,চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন এ সংসদ সদস্য।
চিকিৎসা সেবার একমাত্র সীমান্তবর্তী উপজেলার ৫০ শয্যা হাসপাতালে পরি”ছন্নতা অভিযান পরিচালনা শেষে ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান হাসপাতালের দুটির ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় সংসদ সদস্য বলেন, ৫০ শয্যা হাসপাতালটিতে সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো,চিকিৎসক, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।
পরি”ছন্নতা কার্যক্রমের সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আব্দুল হাই, মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা উপস্তিত ছিলেন।