বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন "মাটির মা ফাউন্ডেশন" দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আজ ৫ আগষ্ট ২০২৬, বৃহস্পতিবার পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ০৭ সদস্যদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা। কমিটিতে আহ্বায়ক প্রদীপ কুমার রায় ও মোঃ সাদেকুল ইসলাম' কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। সদস্য হিসেবে মোঃ জাকির হোসেন মিন্টু, মোঃ বদরুদ্দোজা বুলু, মোঃ মিজানুর রহমান (ডোফুরা), কাজী আসাদ বিন রমজান, ও আয়শা আসমানী কে নির্বাচিত করে ০৭ সদস্য বিশিষ্ট আহবায়ক অনুমোদন দেয়া হয়েছে। উল্লেখ্য যে, আগামী সেপ্টেম্বর মাসে জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠ অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।