রিজওয়ান, নওগাঁ। অদ্যই ২২/০৫/২৬ শুক্রবার, নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার পাটিচড়া ইউনিয়নাধীন অশোকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনের এক ফ্রী মেডিক্যাল ক্যাম্প- এর আয়োজন করা হয়, এই ফ্রী চিকিৎসায় এলাকার বহুসংখ্যক অসহায় হত দরিদ্র আবাল- বৃদ্ধ - বনিতা খেটে-খাওয়া দিনমজুর চিকিৎসা জনিত সু পরামর্শ নিতে ছুটে আসেন। ডাঃ আনসারুল ইসলাম D M F, ঢাকা, বাতব্যথা,চর্ম ও যৌন,মা ও শিশু রোগসহ বিভিন্ন জটিল ও পুরাতন রোগের চিকিৎসা প্রদান করেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্যোক্তা বা আ য় জ ক ছিলেন ভ্যানচালক মানবিক বেলাল হোসেন। ইতিমধ্যে তিনি মাঠে কর্মব্যস্ত কামলাদের স্যালাইন,শরবত খাইয়ে এবং এতিম সন্তান দের খিচুড়ি খাইয়ে বিশেষ নাম করেছেন। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, " কেউ বিনাচিকিৎসায় মারা গেলে আমার খুব কষ্ট হয়, এই কারনেই মাঝে মধ্যেই ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করি, এর আগে রসকানাই দাখিল মাদ্রাসায় এই ধরনের একটা আয়োজন করেছিলাম, ভবিষ্যতে আর ও মহত্ত্ব পূর্ণ কিছু করার বাসনা রয়েছে, যার মাধ্যমে জনগনের কল্যান সাধিত হয়, এমন কিছু "। এহেন মহত্ত্ব পূর্ণ কাজের জন্য সকলের মুখে মুখে শুধু একটি মাত্র শ্লোগান মানবিক বেলাল সমাজের পরম হিতৈষী ।