1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
February 21, 2026, 4:53 am
Title :
মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ নওগাঁয় সরকারি অনুষ্ঠানে দাওয়াত নিয়ে বৈষম্যহীনতা, সাংবাদিকরা ক্ষোভান্বীত পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ এর বিশেষ অভিযানে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রমজানের শুরুতেই বাজারে সকল সবজির দামে আগুন। ক্রেতা সাধারণ দিশেহারা রোজার শুরুতেই বাজারে আবারও বাড়লো পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০-১৫ টাকা জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত উল্লাপাড়ায় মাইকিং করে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত

মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
  • 47 Time View

 শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনির নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি দল দুপুরের দিকে সতীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন আদরি (২৮) ও মোহাম্মদ তারেক (২১)। তাদের হেফাজত থেকে আদরীর বাড়ি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জন্য সংগ্রহ করে রেখেছিল। পুলিশ সূত্রে জানা যায়, আদরি ও মোহাম্মদ তারেক বেশ কিছুদিন ধরে সতীহাট এলাকায় মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। তারা গাঁজা সরবরাহ করে এলাকার যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ এই অভিযানে নেমেছিল। এ বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি জানান, ‘‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই মাদকসেবন এবং মাদক ব্যবসা সহ্য করব না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের নেটওয়ার্ক নির্মূল করতে আমরা আমাদের অভিযান আরও তীব্র করতে প্রস্তুত। এছাড়াও, পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতরা আরো বড় মাদক চক্রের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বের করা হবে পুলিশ এই ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে যাতে মাদকসেবন এবং মাদক ব্যবসা সমাজ থেকে দূর করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST