রায়হান শেখ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে স্বামীকে ভিডিও কলে রেখে কীটনাশক বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গৃহবধূর পিয়াসী (২০) তিনি উপজেলার কামার গ্রামের সজীব শেখের স্ত্রী।
পারিবার সূত্রে জানা যায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে পিয়াসী হঠাৎ কীটনাশক ওষুধ পান করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন,এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।