প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
যশোরের রাজারহাটে ট্রাক দুর্ঘটনা।। আহত ২

কল্যাণ রায়, ফটো সাংবাদিক যশোর যশোর সদরের রাজারহাট রেললাইন সংলগ্ন ভৈরব ব্রিকস এর সামনে এক মারাত্মক ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চুকনগর থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো ট ১১ - ১৩৩১ নম্বরের একটি সুপারি ও আলু বোঝাই ট্রাক রেললাইন সংলগ্ন ভৈরব ব্রিকস এর সামনে নষ্ট হয়ে থাকা কুষ্টিয়া ট ১১ - ১৪৯১ নম্বরেরর অপর একটি আলু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ড্রাইভার ও হেলপার মারাত্মকভাবে আহত হন। সংবাদ পেয়ে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং মারাত্মক জখম অবস্থায় হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়রা জানান, ভোর আনুমানিক ৪ঘটিকার দিকে আমরা বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে রাস্তায় এসে দেখি রাস্তার পাশে নষ্ট হয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পিছনে একটি ট্রাক সজোরে ধাক্কা মেরেছে। আমরা তড়িঘড়ি করে উদ্ধার কার্যক্রম শুরু করি এবং ড্রাইভার কে বের করে আনতে সক্ষম হই। কিন্তু হেলপার ভিতরে আটকে থাকায় ফায়ার সার্ভিস ও পুলিশের খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে ট্রাকের বডি কেটে হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হেলপারের অবস্থা আশংকাজনক বলে তারা জানান। অতিরিক্ত গতি এবং ঘুম চোখে গাড়ি চালানো এ ট্রাক দুর্ঘটনার অন্যতম কারন বলে স্থানীয়রা মনে করেন।
© All rights reserved © 2019 agamirdarpon.com