। রিজওয়ান, নওগাঁ। পত্নী তলা ( নওগাঁ) ৩১/০৭/২৬ জুম্মাবার। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামুইরহাট ও ঐতিহাসিক পুরাকীর্তিতে ভরা পত্নী তলা উপজেলার অন্তর্ভুক্ত ভাইরাল ঘুগসী বিল( ঘুপসি বিল) এর নান্দাশ এলকার সুবিশাল জলরাশি তে ইদানীং জলপ্রেমী পর্যটকদের উপচে পড়া ভীড় সত্যি ই চোখে পড়ার মতো। এখানে এ বছরের পূর্বে এরকম জনসমাগম কোনদিনই হয় নাই। এ বছরই প্রথম ভাইরাল হয়েছে এই ঘুগসী বিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত রূপবৈচিত্র। এর রূপে মুগ্ধ হয়ে ছুটে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভ্রমণ পিপাসী নর- নারী,যুবক- যুবতীগন। এই ঘুগসী বিল এপাড়ে পত্নী তলার আমাইড় ইউনিয়নের নান্দাশ,বসকইল,দেঁগাও বা চকভবানী মৌজা, ওপাড়ে ঈশবপুর বা ইউসুফপুর ইউনিয়নের চক্ চান্দিরা যা পাল বংশীয় রাজা চান্দিলালের আবাসভূমি খ্যাত চান্দিরার বন,এই বনে রয়েছে রাজা চান্দিলালের খননকৃত ৩৬৫ টি পুকুর, এছাড়া ও ধামুইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের গকুল ব্রীজের সৌন্দর্য মন্ডিত বিলাঞ্চল।এ সবই ঘুগসী বিলের সৌন্দর্য মন্ডিত এলাকা। আগত অতিথিদের আনন্দ দানের জন্য রয়েছে স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকা। রয়েছে গুটিকয়েক ডিঙ্গি নৌকা, কিন্তু স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার দাপুটে হাওয়ায় ডিঙি নৌকার মাঝিগন দিশেহারা। নেই কোন যাত্রী, তীর্থের কাকের মতো বসে রয়েছে তারা। স্পিডবোটের জনপ্রতি ভাড়া ১৫০/২০০ টাকা,ইঞ্জিনচালিত নৌকার জনপ্রতি ভাড়া ১০০ টাকা, ডিঙি নৌকায় জনপ্রতি ভাড়া মাত্র ৫০ টাকা, তবুও যাত্রী নেই। বসকইলের তুখোড় ডিঙি নৌকার মাঝি জুয়েল রানার আপসোস ভরা আকুতিতে তার ডিঙি নৌকায় চড়ে ঘুগসী বিলের সৌন্দর্য উপভোগ করেছেন আগামীর দর্পন এর সাংবাদিক আলহাজ্ব মোঃ রিজওয়ান হোসেন। সঙ্গে ছিল তার একমাত্র কন্যারত্নটিও। ডিঙি নৌকায় ভ্রমণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন,জুয়েল রানার মায়া ভরা আকুতির যথার্থ কারন রয়েছে, ডিঙি নৌকা বা নায়ে ভ্রমণের মজাই আলাদা। কিন্তু আধুনিক প্রযুক্তির দাপুটে হস্ত চালিত নৌকার কদর অনেকটাই ম্লান হ'য়ে যাচ্ছে।