1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
March 15, 2026, 2:47 am
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • 21 Time View

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (১৪ মার্চ) বিকেলে বাঙ্গালা ইউনিয়নের ধরইল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সবাইকে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার এবং ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে দলের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল জলিল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম (মাস্টার), সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST