1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত
March 11, 2026, 5:25 pm
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
  • 513 Time View

স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূযর্দয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার সময় একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, ফায়ার সার্ভিস, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিন তলায় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু। বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), অ্যাড. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ ছদরউদ্দিন শামীম প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST