1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শাহজাদপুরে মালিকবিহীন বিপুল সংখ্যক দলিল পুড়িয়ে ধ্বংস
March 11, 2026, 6:29 am
Title :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে মালিকবিহীন বিপুল সংখ্যক দলিল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
  • 74 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে মালিক শনাক্ত করা সম্ভব না হওয়া বিপুল সংখ্যক নিবন্ধিত দলিল আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সাব-রেজিস্ট্রি অফিস চত্তরের খোলা স্থানে এসব দলিল ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা যায়, ২০১৭ ও ২০১৮ সালে নিবন্ধিত হলেও নির্ধারিত সময়ে দলিলগুলো কেউ ডেলিভারি নেয়নি। এ কারণে মালিকানা যাচাই ও দলিল গ্রহণের জন্য একাধিকবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে কেউ এগিয়ে না আসায় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দলিলগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলামের উপস্থিতিতে বিশেষ কমিটির তত্ত্বাবধানে দলিলগুলো গণনা, যাচাই শেষে সরকারি নিয়ম অনুসরণ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম বলেন, “মালিকবিহীন দলিলগুলো সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা না থাকায় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী নোটিশ প্রকাশ ও সময়সীমা দেওয়া হয়েছিল। মালিকরা কেউ উপস্থিত না হওয়ায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দলিলগুলো ধ্বংস করা হয়েছে।” স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, মালিকবিহীন দলিল প্রায় সময় দালালচক্রের অপব্যবহারের সুযোগ তৈরি করে। তাই নিয়মিতভাবে এ ধরনের নথি যাচাই এবং প্রয়োজন হলে ধ্বংস করা জরুরি বলে তারা মত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST