এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে আলোচিত ভাবীর হোটেল নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলোচিত ভাবীর হোটেলে অপরিস্কার-অপরিচ্ছন্ন অস্বাস্হ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মিষ্টি,দধি ও ঘি উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া পন্য উৎপাদন ও বিক্রি,ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসার কারনে আলোচিত ভাবীর হোটেল কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফকরুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাহেরুল হক। উক্ত অভিযানে “ভাবীর হোটেল”নামক উক্ত প্রতিষ্ঠান কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন অনুমোদন বিহীন মানহীন উৎপাদিত পন্যে বিক্রি ও পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করা এবং কোন প্রকার লাইসেন্স দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফকরুল ইসলাম বলেন,উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।