এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।সাংবাদিক সমাজের অধিকার আদায়,পেশাগত মানোন্নয়ন, আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও বিক্ষিপ্ত ভাবে থাকা সাংবাদিকদের ঐক্য বদ্ধ করার লক্ষ্যে ২৬ আগষ্ট চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার ১৫ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠিত হয়েছে। উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্হিত অতিথি বৃন্দের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ফোরকান সিকদার। সভায় বিভাগীয় নেতৃবৃন্দের উপস্হিতিতে বিডি লাইভ ২৪ এর মোঃ শাহদাত হোসেন কে সভাপতি ও

দৈনিক দেশ প্রতিদিন এর মোঃ রেজাউল করিম হেলাল কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন যথাক্রমে:- ১।সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া দৈনিক জনতা, ২।সহ সভাপতি আহমেদ উল্ল্যা টুটুল-বিডি লাইভ ২৪ ৩।যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন-দৈনিক জবাবদিহি ৪।যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন-এশিয়ান টিভি ৫।যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন -দৈনিক দেশ প্রতিদিন ৬।যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আজিম -বিজয় টিভি ৭।সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন-দৈনিক জনবানী ৮।অর্থ ও দপ্তর সম্পাদক হাছান তারেক-দৈনিক ঢাকা ৯।প্রচার ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান -দৈনিক দেশ প্রতিদিন ১০।সদস্য- মোহাম্মদ ইউনূস-বুলেটিন টিভি ১১। সদস্য-নাজিমুজ্জান রাশেদ দৈনিক বায়ান্ন,১২।সদস্য-আবু সালেক -দৈনিক মানবাধিকার প্রতিদিন ও ১৩।সদস্য-মোঃআওরঙ্গজেব ভূঁইয়া-দৈনিক আগামীর দর্পণ।