1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে বেলাল হত্যা মামলার রায় এক আসামির যাবজ্জীবন
March 1, 2026, 4:57 am
Title :
রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল সীতাকুণ্ডে বেলাল হত্যা মামলার রায় এক আসামির যাবজ্জীবন ইভটিজিং প্রতিরোধে সংঘর্ষ র্প্রাণ গেল যুবকের কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁয় দুই ছিনতাই কারী আটক। উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ শাহজাদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

সীতাকুণ্ডে বেলাল হত্যা মামলার রায় এক আসামির যাবজ্জীবন

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 14 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুন্ড ইউনিয়নে বিগত২৬ বছর আগে সংঘটিত এক চাঞ্চল্যকর মুদি দোকানদার বেলাল হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার ফরিদ আহম্মদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় মুদি দোকানদার মো.বেলালকে গুলি করে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের ভাই মো.শহিদ বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।একই বছরের ১৭ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে মামলার রায় ঘোষণা করা হয়।উল্লেখ্য, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নুরুন্নবীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST