
সীতাকুন্ড প্রতিনিধি
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার(২৪ নভেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মোঃনিজাম উদ্দিন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর মরহুমের নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী মহল এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।