1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে
March 11, 2026, 7:20 am
Title :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে

  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 65 Time View

। রিজওয়ান নওগাঁ। সম্প্রতি নওগাঁ জেলা শহরের ফুটপাত সমুহ বিভিন্ন প্রকার ব্যবসায়ীদের দখলে যাওয়ায় পথচারীদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। নওগাঁ শহরের ব্যস্ততম প্রাণকেন্দ্র মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত সমুহ এখন পুরোপুরি দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে । পথচারীগন শান্তিমতো হাঁটাচলা করবে সে সুযোগ আর রইলো কই -? এই স্থানটি এখন পরিণত হয়েছে ভ্রাম্যমাণ দোকান ও যানজটের গ্যারেজে। দূর থেকে দেখলে মনে হয় যেন শহরে কোনো জমজমাট মেলা মতো মনে হয়। বাস্তবে এই নিয়মেই চলছে জীবন জীবিকা। ফুটপাত দখলের ফলে সবচেয়ে দূর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। বাধ্য হয়ে তারা মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এবং ছোট-বড় দুর্ঘটনার সম্ভাবনা তো রয়েই ছে । ঘটছে ও দূর্ঘটনা । দখলদার দোকানের সামনে থেমে থাকা যানবাহনের কারণে মূল সড়ক কার্যত একটি লেনে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এই যানজট আরও ভয়াবহ রূপ নেয়। বয়স্ক একপথচারী আব্দুল রেগে বলেন, পার্কে হাঁটার একমাত্র নিরাপদ স্থানটি এখন দোকান দখল করে গেছে। পার্কে ঢুকতেই এখন সমস্যা। পরিবার নিয়ে পার্কে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, ছোট বাচ্চা নিয়ে আসা সত্ত্বেও দাঁড়ানোর কোনো জায়গা নেই। বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে। এটা খুবই দূঃখজনক। নারী পথচারীরাও এই দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমা আপু বলেন, দোকান বসার পর কিছু যুবক অশালীন আচরণ করছেন। এই রাস্তায় চলাচল এখন মেয়েদের জন্য নিরাপদ নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদিন জানান, ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নওগাঁ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. জাকির হোসেন বলেন, প্রথমে মৌখিকভাবে নিষেধ করা হবে, তারপর প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে শহরবাসীর প্রশ্ন —কবে তারা আবার নিরাপদভাবে ফুটপাতে হাঁটতে পারবেন। মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়ক কবে আবার পথচারীদের জন্য নিরাপদ হয়ে উঠবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছে নওগাঁর আবাল- বৃদ্ধ – জনতা। মূলতঃ দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগ ও মেনে না চলার হেতুই এখন ফুটপাত দখলে গেছে ব্যবসায়ীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST