1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ডাকাত দলের হামলায়২ সিকিউরিটি গার্ড নিহত
March 4, 2026, 1:26 pm
Title :
নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাপ্পি হোসেন ছোটনের প্রচার কার্যক্রম জোরদার উল্লাপাড়ায় ‘মাই শপ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ নওগাঁ সীমান্তে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার নওগাঁয় অনলাইন জুয়ার রাঘব এজেন্ট আটক নওগাঁয় ফেন্সিডিলের চালান জব্দ মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল

সীতাকুণ্ডে ডাকাত দলের হামলায়২ সিকিউরিটি গার্ড নিহত

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
  • 130 Time View

 সীতাকুন্ড(চট্রগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপ ইয়ার্ডে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল মরদেহ দুটি উদ্ধার করেন। ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটি গার্ড হলেন- মো..সাইফুল্লাহ ও খালেদ প্রমাণিক। তাদের দু’জনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়।তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামক জাহাজভাঙা কারখানায় সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করতেন। কে আর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, গতকাল রবিবার দুপুরে কাটিংয়ের জন্য জাহাজভাঙা কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। রবিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত কারখানায় আনা ওই স্ক্র্যাপ জাহাজের মালামাল লুটে হানা দেয়। এই সময় জাহাজ ভাঙা কারখানায় দায়িত্বরত দুই নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদের উপর হামলা চালায়। এতে ডাকাতের হামলায় দুই গার্ড নিহত হয়। সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করেন। এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশ বলেন, জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই সিকিউরিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST