
স্টাফ রিপোর্টার, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঈদুল আজহাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মিনিস্টার শো-রুমের ব্যতিক্রমধর্মী আয়োজন “হাম্বা অফার সিজন-৩”| মঙ্গলবার আয়োজিত এই বিশেষ অফার ঘিরে স্থানীয় ক্রেতাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ| দিনভর শো-রুমে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| বিশেষ করে অফারের মূল আকর্ষণ হিসেবে গরু উপহার দেওয়ার ঘোষণা সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ ˆতরি করে| আয়োজক সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মিনিস্টার শো-রুম থেকে নির্ধারিত সময়ের মধ্যে ফ্রিজ ক্রয়কারী প্রতিটি ক্রেতাকে একটি করে স্ক্র্যাচ কার্ড প্রদান করা হয়| সেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে লটারির আয়োজন করা হয় এবং একজন সৌভাগ্যবান বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি গরু| ঈদুল আজহাকে সামনে রেখে এমন আয়োজন স্থানীয়দের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ.এস.এম শাহাদুজ্জামান এবং ডিভিশনাল ম্যানেজার মো. মাইনুদ্দিন মাহিন| এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মিনিস্টার শো-রুমের কর্ণধার আব্দুল মালেক মাস্টার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ| অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আব্দুল মালেক মাস্টার বলেন, “মিনিস্টার সবসময় গ্রাহকদের উন্নতমানের পণ্য ও আকর্ষণীয় অফার প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে| হাম্বা অফার সিজন-৩ সেই প্রচেষ্টারই একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ| আমরা চাই গ্রাহকরা কেনাকাটার পাশাপাশি আনন্দও উপভোগ করুক|” স্ক্র্যাচ কার্ড উন্মোচনের পর সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুণ্ড গ্রামের বাসিন্দা মৃত শামছুর রহমানের পুত্র মো. আব্দুল হান্নান| তিনি মিনিস্টার ফ্রিজ কিনে জিতে নেন একটি গরু| হঠাৎ এমন পুরস্কার পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন| অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আব্দুল হান্নান বলেন, “আমি কখনো ভাবিনি ফ্রিজ কিনে গরু জিতে যাব| মিনিস্টার শো-রুমকে ধন্যবাদ এমন ব্যতিক্রমী আয়োজন করার জন্য| এই পুরস্কার আমার পরিবারের জন্য ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিল|” এ সময় উপস্থিত দর্শক ও ক্রেতাদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস| অনেকে মিনিস্টারের এই আয়োজনকে অভিনব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন| অনুষ্ঠান শেষে বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে গরু তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান| স্থানীয়দের মতে, মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” শুধু একটি বাণিজ্যিক প্রচারণা নয়, বরং এটি ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ| আয়োজনটি ইতোমধ্যে কোটচাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে|
Leave a Reply