1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা
May 25, 2026, 3:13 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

  • Update Time : সোমবার, মে ২৫, ২০২৬
  • 12 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দা উপজেলায় মাত্র ৪৫ দিনের এক নবজাতককে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। প্রকাশ থাকে থাকে যে, রবিরার (২৪ মে) সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কারা এক শিশুর সঙ্গে এরকম নেক্কারজনক কাজ করেছেন। আহত আয়েশা নামের শিশু উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশু বাচ্চাটি কে দোলনায় শুয়ে রেখে বাচ্চাটির মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাচ্চার কান্নাকাটি শুনে মা ফিরে এসে বাচ্চার এমন বেগতিক অবস্থা দেখে সন্তান কে কোলে নেন,কিন্তু কোলে তুলে নেওয়ার পর বাচ্চার মুখ থেকে বি/ষের গন্ধ ও ফেঁপড়া বা (ফেনা) উঠতে দেখেন। এমন অবস্থা দেখে বাচ্চাটির মা চিৎকার ও চেচাঁমেচি শুরু করেন। পরে এলাকার লোকজন ছুটে এসে এমন অবস্থা দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাচ্চাটির শারিরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এরকম খবর এখনো তাঁরা পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST