1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন
July 1, 2026, 1:47 am
Title :
শৈলকুপায় সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ঝিনাইদহে কৃষকদের মাঝে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ নওগাঁর পত্নীতলায় এসএমসি- এর উদ্যোগে পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযান: নয়টি হোটেলে একযোগে তল্লাশি, প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ জন গ্রেফতার ফুলবাড়ীতে জাতীয় এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁ ​রাণীনগরে ওসির নির্দেশ অমান্য করে সালিশ থেকে পালালেন ভাই, রক্তের বন্যার হুমকি: এসপির হস্তক্ষেপ কামনা শৈলকূপায় মামলা তুলাকে কেন্দ্র করে হামলা নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড

শৈলকুপায় সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন

  • Update Time : মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
  • 17 Time View

! সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ শৈলকুপার বগুড়া গ্রামে গত ২৮ জুন ২০২৬ ভোরে সংর্ঘষের ঘটনা ঘটে। ঐদিন সকালে সংর্ঘষে আহত দাবী করে শারিরিক অসুস্থ একেন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ শৈলকুপা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শৈলকুপা থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া থেকে গত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে। নিহতের পরিবারের দাবী, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে আহত একেন মোল্লাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কুষ্টিয়া রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে প্রতিপক্ষের দাবী নিহত বৃদ্ধ একেন মোল্লা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে ২৮ তারিখে হাসপাতালে ভর্তি করা হয় ঠিকই কিন্তু তার শরিরে আঘাতের কোন চিহ্ন ছিলোনা। রাজনৈতিক ফায়দা লুটতে একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। মৃত্যুর সংবাদকে পুঁজি করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাতে সকাল থেকেই ঢাল, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমেছে প্রতিপক্ষরা। এমনটি দাবী করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা থানার ওসি মো: হুমায়ুর কবির মোল্লা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST