1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোজাফফর হোসেন
March 15, 2026, 3:58 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোজাফফর হোসেন

  • Update Time : শনিবার, এপ্রিল ১৫, ২০২৩
  • 310 Time View

 স্টাফ রিপোর্টারঃ

 

আইনশৃংখলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করায় নওগাঁর মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ১৩এপ্রিলপুলিশ লাইন্স, নওগাঁ ড্রিল সেটে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে মার্চ/২০২৩ মা‌সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় মার্চ/২০২৩ মাসের কাজের পারফরম্যান্স বিবেচনায় মহাদেবপুর থানা নওগাঁ জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে প্রথম স্থান অধিকার করে। সেই সাথে মহাদেবপুর সার্কেল অ‌ফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল কে শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, মো. মোজাফফর হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার এবং পুলিশ পরিদর্শক তদন্ত মো.আবুল কালাম আজাদ কে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের পুরষ্কার প্রদান করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ’ব্যাপারে ওসি মোজাফফর হোসেন জানান, ভালো কাজের ভালো ফল আনন্দের। আইনশৃংখলা রক্ষায় পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে জনগণের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছেন এবং সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারাই পুলিশ সুপার মহোদয় যে পুরস্কারে ভূষিত করেছেন তা যেন ধরে রাখতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST