1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো
March 15, 2026, 4:36 am
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো

  • Update Time : শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
  • 22 Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে জমে উঠেছে কেনাকাটা। রোজা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া উপস্থিতি। মার্কেটগুলোতে ছোট-বড় সব বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের উপস্থিতি বেশি। দোকানগুলোতে সাজানো হয়েছে রংবেরঙের নতুন পোশাক, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি ও শিশুদের নানা ধরনের পোশাক। পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও বিক্রি হচ্ছে ঈদের বিভিন্ন সামগ্রী। দোকানদাররা জানান, রমজানের শুরুর দিকে বেচাকেনা কিছুটা কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বেড়েছে। তাদের মতে, গতবারের তুলনায় এবারের পোশাকের দাম মোটামুটি সহনীয় থাকায় ক্রেতারাও সন্তুষ্ট মনে কেনাকাটা করছেন। ক্রেতারা জানান, ঈদকে ঘিরে তারা পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মার্কেটে এসে আনন্দের সঙ্গে কেনাকাটা করছেন। তবে কিছু ক্রেতা পোশাকের দাম নিয়ে সামান্য অসন্তোষ প্রকাশ করলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ পর্যন্ত কেনাকাটা করছেন। এদিকে ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার উজ্জামান জানান, পুলিশ সুপারের নির্দেশে ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন এবং মলম পার্টি, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির মতো অপরাধীদের কবল থেকে নিরাপদ থাকেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। সব মিলিয়ে ঈদকে ঘিরে উল্লাপাড়ার মার্কেটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকার বিপণিবিতানগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST