1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ
March 15, 2026, 4:30 am
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
  • 36 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। রবিবার কোটচাঁদপুর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এসব খেজুর বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ও প্রতিনিধিদের কাছে খেজুর তুলে দেওয়া হয়, যাতে রোজাদার এতিম খানার শিক্ষার্থীরা ইফতারে তা ব্যবহার করতে পারেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং সাধারণ মানুষের মাঝে সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এই খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর উপজেলার এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমে পি আই কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST