1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
March 10, 2026, 2:42 am
Title :
আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান

কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 39 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়নের লক্ষ্মীকুন্ড এবতেদায়ী মাদ্রাসা মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) ১৮ রমজান বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ ও ৬নং ওয়ার্ড, ১নং সাফদারপুর ইউনিয়ন শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসাদাহ মডেল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুয়াবিয়া হুসাইন, ঝিনাইদহ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, বর্তমান জেলা সভাপতি মোঃ ওবায়দুর রহমান খান এবং ১নং সাফদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নুরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক সাফদারপুর সাংগঠনিক শাখা শিবিরের সভাপতি আরিফ খান। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা, মানবিকতা ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা জানিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST