1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল
March 15, 2026, 4:11 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩
  • 253 Time View

লিপি খাতুন,কেশবপুর(যশোর): যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ পেল কেশবপুরের অর্ঘ্য ঘোষ। সে দলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলছে। অর্ঘ্য ঘোষ উপজেলার মজিদপুর গ্রামের মৃত সমীর ঘোষের ছেলে ও কেশবপুর মধুশিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অর্ঘ্য ঘোষকে ক্রীড়া সামগ্রী ও হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ। খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনাসহ সে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় বলে অর্ঘ্য ঘোষ জানায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST