1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
খানসামায় ৩৯ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
March 11, 2026, 2:36 am
Title :
উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

খানসামায় ৩৯ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
  • 260 Time View

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে বিনামূল্যে ৩৯ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে উপজেলার জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা ছওয়াব’র অর্থায়নে এসব টিউবওয়েল তুলে দেন অসহায় পরিবার গুলোর মাঝে এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য এবং জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুন। এসময় আরও উপস্থিত ছিলেন ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আইনুল হক, ইউপি সদস্য রশিদুল ইসলাম ও আবু খায়ের, ছওয়াব এর স্বেচ্ছাসেবী আঃ জব্বার, লাবু ইসলাম, আপেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন। ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘুরে ঘুরে সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। নলকূপ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান এবং এর প্লাটফর্ম তৈরী করা দেয়া হবে। ছওয়াবের মূল উদ্দেশ্য হল দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST