1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ
March 11, 2026, 7:19 am
Title :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ

  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 41 Time View

 আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ: ঝিনাইদহে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনবাহী একটি পিকআপ ভ্যান জব্দ করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গাড়িটি আটক করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পিকআপটি রওনা হওয়ার কিছুক্ষণ পর গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্দেশে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। তল্লাশিতে পিকআপভ্যানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ক্ষতিকর উপাদান দমনে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অধিদপ্তর আরও জানায়, অবৈধভাবে পলিথিন পরিবহন ও মজুতের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST