1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
তজুমদ্দিনে রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করলো পুলিশ
March 15, 2026, 4:00 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

তজুমদ্দিনে রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করলো পুলিশ

  • Update Time : রবিবার, মে ২১, ২০২৩
  • 259 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: জেলের পর এবার তজুমদ্দিনে রাখাল সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করলো পুলিশ । তজুমদ্দিন থানা সুত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে চর নাসরিন এলাকা থেকে ছদ্মবেশে রাখাল সেজে বন আইনে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ২১ মে সকালে এসআই(নিঃ)/মোঃ রিসাত হোসাইন সংগীয় ফোর্স কনস্টেবল যুগল চন্দ্র, মামুন সহ কৌশলে ছদ্মবেশে রাখাল সেজে গোপন সংবাদের ভিত্তিতে চর জহির উদ্দিন হইতে সিআর ১৭/১৪(তজু), ধারা- বন আইনের ২৬(ক) ধারার(খ)(ঘ)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী আঃ রহিমকে গ্রেফতার করেন। আব্দুর রহিম সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান,আব্দুর রহিম নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST