
। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক পাষন্ড যুবককে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সন্ধ্যায় এই পাষন্ডকে আটক করেন থানা পুলিশ। আটককৃত আসামি মইশড়ের মোকলেছুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মইশড় এলাকার মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে ফুপুকে বিষয়টি বলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শিশুর রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, চিকিৎসকেরা শিশুটিকে ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছেন। আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে ব ও জানা যায়।
Leave a Reply