1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
March 12, 2026, 1:40 am
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, জুন ২৭, ২০২৩
  • 249 Time View

 

নোয়াখালীর সুধারাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন, জেলার সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামের নাদিম মিয়ার বাড়ির মৃত ওহাবের ছেলে মো. হাসান (২০) একই বাড়ির স্বপনের ছেলে মো.রবিউল হোসেন ওরফে রবি (২০) ও সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল মিয়াজী বাড়ির মো.ইসমাইলের ছেলে সুমন (২৮) পশ্চিম এওজবালিয়া গ্রামের সফিক উল্যার বাড়ির সফিকের ছেলে মো.রুবেল (২৫)।

 

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়, সোমবার রাত্রীকালীন টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১টি চাকু, ১টি কিরিচ,১টি চাপাতি, ১টি দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেফতার চার ডাকাত সদস্যকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST