1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিরামপুরে স্কাউটস দিবস উদযাপন
March 12, 2026, 1:12 pm
Title :
নওগাঁয় ৭০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কেজি গাজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ী আটক কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল

বিরামপুরে স্কাউটস দিবস উদযাপন

  • Update Time : শনিবার, এপ্রিল ৮, ২০২৩
  • 429 Time View

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

‘স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্কাউটস বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’ পালিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

আজ শনিবার (৮ এপ্রিল) সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী বিশেষ ডে ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি পরিমল কুমার সরকার। পরে বিদ্যালয়ের অডিটোয়াম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং বিরামপুর রেলকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্রমানুসারে উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, বাংলাদেশ স্কাউটস বিরামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশিদ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকারসহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিট লিডার, বিভিন্ন স্কুল-কলেজের স্কাউটস সদস্য, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST