1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোলায় ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
March 15, 2026, 4:16 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

ভোলায় ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, জুলাই ২৪, ২০২৩
  • 271 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলা জেলা পুলিশ এর আয়োজনে রবিবার (২৩ জুলাই) পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় জুন /২০২৩ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন । কল্যাণ সভায় জুন /২৩ মাসের বেস্ট অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম, ভোলা সদর মডেল থানা, ভোলা সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান এবং উপহার সামগ্রী প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। এসময় উপস্থিত ছিলেন আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ জহুরুল ইসলাম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল),প্রণয় রায় শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST