1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
March 9, 2026, 2:46 pm
Title :
কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা

মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬
  • 45 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ ) বিকাল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগের সভাপতি জনাব মোঃ হাসান ইমাম তালুকদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হামিম মন্ডলের সহধর্মিনী জনাবা মোছাম্মদ জেসমিন আক্তার (বগুড়া) এবং বাংলাদেশ প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসান রাজীব।

স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুল হামিম মন্ডলের কর্মময় জীবন, সমাজের প্রতি তার অবদান এবং মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, মরহুম আব্দুল হামিম মন্ডল ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবী মানুষ, যার অবদান সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST