1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ
May 8, 2026, 6:07 pm
Title :
নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ ধামইরহাটে দোকান চুরির ঘটনায় চোরাই ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ চোর গ্রেফতার শৈলকূপায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি উল্লাপাড়ায় পার্টনার কংগ্রেস: কৃষিতে প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের ওপর জোর প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা ” মহেশপুরে মরা পঁচা পশুর দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী ও শিক্ষক/শিক্ষার্থীরা

মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • 25 Time View

। শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ- ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন। গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কেটে, সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করে। ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, “সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি, অভিযুক্তরাই এ কাজ করেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করে, মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগটি পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST