1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান
May 31, 2026, 2:07 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান

  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 225 Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিমকী ইমাম খান। দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে সংরক্ষিত মহিলা আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন দলের নেতাকর্মীরা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই দিক থেকে অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছেন তারা। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মনোনয়ন পেলে তিনি দলকে আরও সুসংগঠিত করতে এবং নারী নেতৃত্বকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তারা। এ বিষয়ে অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।” উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST